রবিবার, ১ জুলাই, ২০১২

ভালোবাসার উক্তি-৪


*সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতাত্মার মতো।
 এ নিয়ে সবাই কথা বলে, কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর 
দেখা পায়।।
-
লা রচেফউকোল্ড

*  হে বর্ষা, এত বেশী ঝরোনা যে 
আমার প্রেয়সী আমার কাছে আসতে না পারে ।
 ও এসে যাওয়ার পর এত মুষলধারায় ঝরো 
যেন ও যেতেই না পারে ।
ভালবাসার জন্য যার পতন হয়,

*সারাজীবনে কখনো ভালো না বেসে থাকার চেয়ে,  
একবার ভালোবেসে তাকে হারানো উত্তম।
-
আগাস্টিন

*আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি,  
অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর 
অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর,  
সর্বদা, সবসময়।

*তোমার প্রেমের বন্যায় বধু হায়
দুই কুল আমার ভাঙ্গিয়া ভাঙ্গিয়া যায় ।
-কাজী নজরুল

*পুরুষ অনে ঠেকে , অনেক ঘা খেয়ে ভালবাসতে শেখে ।
-রবীন্দ্রনাথ

 
*ভালবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয় ।
-টেনিসন

 
*প্রেম মানুষকে সংযমী , চরিত্রবান ,
 বলবান ,
সাধনার দৃঢ়বান করে , যুবককে 
সংগ্রামশীল ,
মসত্‍ ও গৌরবশীল করে ।
-লুত্‍ফর রমান

রবিবার, ১৭ জুন, ২০১২

হিরনবালা


 --হেলাল হাফিজ

 হিরনবালা তোমার কাছে দারুন ঋণী সারা জীবন
যেমন ঋণী আব্বা এবং মায়ের কাছে।

ফুলের কাছে মৌমাছিরা
বায়ুর কাছে নদীর বুকে জলের খেলা যেমন ঋণী
খোদার কসম হিরনবালা
তোমার কাছে আমিও ঠিক তেমন ঋণী।

তোমার বুকে বুক রেখেছি বলেই আমি পবিত্র আজ
তোমার জলে স্নান করেছি বলেই আমি বিশুদ্ধ আজ
যৌবনে ঐ তৃষ্ণা কাতর লকলকে জিভ
এক নিশীথে কুসুম গরম তোমার মুখে
কিছু সময় ছিল বলেই সভ্য হলো
মোহান্ধ মন এবং জীবন মুক্তি পেলো।

আঙুল দিয়ে তোমার আঙুল ছুঁয়েছিলাম বলেই আমার
আঙুলে আজ সুর এসেছে,
নারী-খেলার অভিজ্ঞতার প্রথম এবং পবিত্র ঋণ
তোমাকে নিয়ে কবিতা লিখে সত্যি কি আর শোধ হয়েছে?য


হিরনবালা তোমার কাছে দারুন ঋণী সারা জীবন
যেমন ঋণী আব্বা এবং মায়ের কাছে।

রবিবার, ২০ মে, ২০১২

একটু ভালোবাসা

যে দিন থেকে বুঝতে শুরু করেছি ভালোবাসা কে

সে দিন দেখেছি শুধু তোমায়,

যে দিন থেকে ভালোবাসা কে উপলব্ধি করেছি

সে দিন দেখেছি শুধু তোমায়,

যে দিন থেকে ভালোবাসা কে অনুভব করেছি

সে দিন দেখেছি শুধু তোমায়,


আজ নেই তুমি আমার পাশে

 চলে গেছো এক অচীন গন্তবে

বুঝেছ তুমি আমায় ভুল 

বাসোনি তুমি আমায় ভালোদুঃখ রয়ে গেছে 

এই অন্তরেকে দেবে মুছে?


রবিবার, ১ এপ্রিল, ২০১২

কবিতা

আকাশ জুড়ে বৃষ্টি ,

আর বৃষ্টি ভেজা মন ,

মন বলে ভালো থাকুক

আমার প্রিয়জন ।

নীল রঙের আকাশ

এখন মেঘে ঢাকা কালো ,

আমি আছি ভাল বন্ধু

তুমি কেমন, ভাল?

                                  (সংগৃহীত)