প্রেমের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রেমের কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

প্রেমের কবিতা

১.  তুই আমাকে কষ্ট দিস
তারপরও তোকে ভালবাসি...
তুই আমাকে কাঁদাতে ভালবাসিস
তারপরও তোকে ভালবাসি...
তুই আমাকে দেখতে পারিস না
তারপরও তোকে এক পলক
দেখতে অস্থির হয়ে থাকি...
এত কিছুর পরো তুই আমাকে
স্বার্থপর ভাবিস...
তাইতো তোকে নিঃস্বার্থভাবে ভালবাসি
.........

২.যখন কেউ তোমাকে সব সময় মিস করে,
তখন হয়ত তোমার খুব বিরক্ত লাগে
কিন্তু কষ্ট সেদিন পাবে, যেদিন বুঝতে পারবে
তোমাকে মিস করার মত কেউ থাকবে না.......

রবিবার, ১৭ জুন, ২০১২

হিরনবালা


 --হেলাল হাফিজ

 হিরনবালা তোমার কাছে দারুন ঋণী সারা জীবন
যেমন ঋণী আব্বা এবং মায়ের কাছে।

ফুলের কাছে মৌমাছিরা
বায়ুর কাছে নদীর বুকে জলের খেলা যেমন ঋণী
খোদার কসম হিরনবালা
তোমার কাছে আমিও ঠিক তেমন ঋণী।

তোমার বুকে বুক রেখেছি বলেই আমি পবিত্র আজ
তোমার জলে স্নান করেছি বলেই আমি বিশুদ্ধ আজ
যৌবনে ঐ তৃষ্ণা কাতর লকলকে জিভ
এক নিশীথে কুসুম গরম তোমার মুখে
কিছু সময় ছিল বলেই সভ্য হলো
মোহান্ধ মন এবং জীবন মুক্তি পেলো।

আঙুল দিয়ে তোমার আঙুল ছুঁয়েছিলাম বলেই আমার
আঙুলে আজ সুর এসেছে,
নারী-খেলার অভিজ্ঞতার প্রথম এবং পবিত্র ঋণ
তোমাকে নিয়ে কবিতা লিখে সত্যি কি আর শোধ হয়েছে?য


হিরনবালা তোমার কাছে দারুন ঋণী সারা জীবন
যেমন ঋণী আব্বা এবং মায়ের কাছে।

রবিবার, ২০ মে, ২০১২

একটু ভালোবাসা

যে দিন থেকে বুঝতে শুরু করেছি ভালোবাসা কে

সে দিন দেখেছি শুধু তোমায়,

যে দিন থেকে ভালোবাসা কে উপলব্ধি করেছি

সে দিন দেখেছি শুধু তোমায়,

যে দিন থেকে ভালোবাসা কে অনুভব করেছি

সে দিন দেখেছি শুধু তোমায়,


আজ নেই তুমি আমার পাশে

 চলে গেছো এক অচীন গন্তবে

বুঝেছ তুমি আমায় ভুল 

বাসোনি তুমি আমায় ভালোদুঃখ রয়ে গেছে 

এই অন্তরেকে দেবে মুছে?