রবিবার, ১৭ জুন, ২০১২

হিরনবালা


 --হেলাল হাফিজ

 হিরনবালা তোমার কাছে দারুন ঋণী সারা জীবন
যেমন ঋণী আব্বা এবং মায়ের কাছে।

ফুলের কাছে মৌমাছিরা
বায়ুর কাছে নদীর বুকে জলের খেলা যেমন ঋণী
খোদার কসম হিরনবালা
তোমার কাছে আমিও ঠিক তেমন ঋণী।

তোমার বুকে বুক রেখেছি বলেই আমি পবিত্র আজ
তোমার জলে স্নান করেছি বলেই আমি বিশুদ্ধ আজ
যৌবনে ঐ তৃষ্ণা কাতর লকলকে জিভ
এক নিশীথে কুসুম গরম তোমার মুখে
কিছু সময় ছিল বলেই সভ্য হলো
মোহান্ধ মন এবং জীবন মুক্তি পেলো।

আঙুল দিয়ে তোমার আঙুল ছুঁয়েছিলাম বলেই আমার
আঙুলে আজ সুর এসেছে,
নারী-খেলার অভিজ্ঞতার প্রথম এবং পবিত্র ঋণ
তোমাকে নিয়ে কবিতা লিখে সত্যি কি আর শোধ হয়েছে?য


হিরনবালা তোমার কাছে দারুন ঋণী সারা জীবন
যেমন ঋণী আব্বা এবং মায়ের কাছে।

রবিবার, ২০ মে, ২০১২

একটু ভালোবাসা

যে দিন থেকে বুঝতে শুরু করেছি ভালোবাসা কে

সে দিন দেখেছি শুধু তোমায়,

যে দিন থেকে ভালোবাসা কে উপলব্ধি করেছি

সে দিন দেখেছি শুধু তোমায়,

যে দিন থেকে ভালোবাসা কে অনুভব করেছি

সে দিন দেখেছি শুধু তোমায়,


আজ নেই তুমি আমার পাশে

 চলে গেছো এক অচীন গন্তবে

বুঝেছ তুমি আমায় ভুল 

বাসোনি তুমি আমায় ভালোদুঃখ রয়ে গেছে 

এই অন্তরেকে দেবে মুছে?


রবিবার, ১ এপ্রিল, ২০১২

কবিতা

আকাশ জুড়ে বৃষ্টি ,

আর বৃষ্টি ভেজা মন ,

মন বলে ভালো থাকুক

আমার প্রিয়জন ।

নীল রঙের আকাশ

এখন মেঘে ঢাকা কালো ,

আমি আছি ভাল বন্ধু

তুমি কেমন, ভাল?

                                  (সংগৃহীত)

রবিবার, ২৫ মার্চ, ২০১২

ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য !

ভালোবাসা
পছন্দ
যাকে আপনি ভালবাসেন তার সামনে আপনার হার্টবিট বেড়ে যাবে
যাকে আপনি পছন্দে করেন তাকে দেখে আপনি খুশি হবেন
যাকে আপনি ভালবাসেন তার সামনে থাকলে শীত কালকে বসন্ত মনে হবে
যাকে পছন্দ করেন তার সামনে শীতকালকে শুধু সুন্দর শীত বলেই মনে হবে
যাকে ভালবাসেন তাকে আপনার মনের সব কথা বলতে পারবেন না
যাকে পছন্দ করবেন তাকে বলতে পারবেন
যাকে ভালো বাসেন তার সামন আপনি লজ্জা পাবেন
যাকে পছন্দ করেন তার কাছে আপনি নিজেকে উপস্থাপন করতে চাইবেন
যখন আপনার ভালোবাসা কাদবে আপনি তার সাথে কাদবেন
যাকে পছন্দ করেন সে কান্না থামালে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন
যদি ভালবাসাকে ভোলার জন্য চোখ বন্ধ করেন আপনার ভালোবাসা কান্না হয়ে ঝড়ে পড়বে কিন্তু সে আপনার হৃদয় এই থেকে যাবে .!!

আপনি আপনার পছনের মানুষ কে ভুলে যেতে চান তাহলে শুধু আপনার চোখ বন্ধ করে তার থেকে ফিরিয়ে নিলেই চলবে

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২

ভালোবাসার উক্তি-৩

* ভালবাসার অর্থ হল , তুমি যাকে ভালবাস তার মত জীবন যাপন কর।
---- টলস্তয়
*গভির ভালবাসায় কোন ছিদ্র পথ নেই ।
---- জন উড
*প্রেমের অভাবে নয় , বরং বন্ধুতের অভাবেই বিবাহ অসুখের হয় ।
----ফ্রেডারিখ নিস্তে 
*যে গভীর ভাবে ভালবাসতে জানে তার কাছে বয়স কোন বাধা নয় ।
----মেরি বেকাহারডি

রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১২

ভালোবাসার উক্তি-২

*মহিলারা ভাগ্য বিশ্বাস করে আর পুরুষেরা ভাগ্য গড়ে নেয় ।
---এমিল গাব্রারিজাক
*পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে এই জন্যই তো বিবাহ।
---রবী ঠাকুর (শেষের কবিতা)
*বিবাহর সময় বাহ্যিক  সৌণ্দের্যে ভুলোনা , অন্তরের সৌন্দর্যের সন্ধান নাও।
---আর,বি,লান্ডারস
*মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা করে বিয়ের পরে।
--- একটি পোলিশ প্রবাদ
*প্রেমের মদ্ধে ভয় না থাকলে রস নিবিড় হয়না।
---রবী ঠাকুর (অরুপ রতন)
*প্রথমে যদি কাউকে খারাপ লাগে , তবে নির্ঘাত তাকে ভাল লাগবে পরে।
---দয়ভস্কি

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২

তুমি যদি নদি হও

তুমি যদি নদি হও আমি হব
জেগে থাকা চর ,
তুমি যদি গতি হও আমি হব
অন্নন্ত পথ।
আমার চাতক চোখে তুমি হবে
দুরের আকাশ।

------------
জেমস এর এই গানটি আমার অসম্ভব প্রিয় একটি গান।
মুলত এই গানের কথাগুলো কবি সামসুর রহমানের একটি
 কবিতা থেকে নেয়া।